#শারদীয়া_কিন্নর_দল
#আমন্ত্রিত_লেখাগুচ্ছ
(আজ তৃতীয় পর্ব শুরু। এই পর্বে আমরা বিশিষ্টজনের আমন্ত্রিত লেখা প্রকাশ করব। চতুর্থ পর্বে আমরা সদস্যদের রচনাগুলি প্রকাশ করব)
#সাক্ষাৎকার_১
#নলিনী_বেরা
সাহিত্যিক নলিনী বেরার সাথে আলাপচারিতা :
--আপনার প্রথম প্রকাশিত গল্প কোন পত্রিকায় প্রকাশিত ?
---দেশ পত্রিকায় ১৯৭৯ সালে প্রকাশিত বাবার স্মৃতি --এটাই আমার প্রথম প্রকাশিত যথার্থ ছোট গল্প !
---সাহিত্যের প্রেরণা ?বাড়িতে কি কেউ লেখালেখি করতেন ?
---আমার চোদ্দ পুরুষের কেউ লেখালেখি করেন নি !তবে গ্রামের হরি মন্দিরে বাবা কথকথা করতেন ---সুর করে ---গল্প -কাহিনীর সঙ্গে সেই সুর আমার মনে গেঁথে যেত --এটাই হয়তো সাহিত্য চর্চার প্রেরণা ---তবে আরও পরে স্কুলে পড়ার সময় পি. কে. দে সরকার এর ইংরেজি গ্রামার বই থেকে ইংরেজি অনুবাদ করার সময় সাহিত্যিকদের রচনার অংশ বিশেষ পড়ে আমার সাহিত্য বোধ গড়ে ওঠে !
---সাহিত্যচর্চায় কি কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল ?
---আমরা খুব গরিব ছিলাম !নিদারুণ দারিদ্র্যের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে ---প্রায় দিন ভাত জুটতো না --ভাত খাওয়াটা যেন বিলাসিতা ছিল ----আষাঢ় -শ্রাবণ -ভাদ্র মাসে ভাত হত না বাড়িতে --তেঁতুল বিচি ভুট্টার দানা এই সব সিদ্ধ করে খেতাম ---কৃষি কার্যই ছিল জীবিকা --আর এই অভাবই সাহিত্যচর্চার প্রতিবন্ধকতা !
--পরবর্তী প্রজন্মের সাহিত্য সম্পর্কে আপনার ধারণা কেমন ?
---এখন যারা যারা লেখালেখি করেন তাদের তাদের কেউ কেউ ভালো লিখছেন। কিন্তু অনেকের লেখাতেই খুব ম্যাজিক রিয়ালিটির আমদানি --ফলে মৌলিক সাহিত্য চাপা পড়ে যাচ্ছে --লেখা তে পাশ্চাত্য প্রভাব চোখে পড়ছে l কেউ ধারাবাহিক ভালো লিখছে এমন তো দেখি না ! আগেকার সাহিত্যে যে একটা রোমান্টিসিজম এর মোড়ক --এখনকার সাহিত্য থেকে সেটা যেন হারিয়ে গেল --অথচ এটাই ছিল বাংলা কথা সাহিত্যের ঐতিহ্য !
---তবুও তো কেউ কেউ ভালো লিখছেন ?
---হ্যাঁ তা লিখছেন বইকি !
--এমন দু একটা নাম ?
--কারোর নাম করতে চাই না --অন্যে অসুন্তুষ্ট হতে পারে !
---মাঝে মধ্যে আপনার কবিতাও দেখি !আপনার কি প্রকাশিত কোনও কাব্যগ্ৰন্থ আছে ?
---গোড়ার দিকে আমি কবিতাই লিখতাম !কৃত্তিবাস পত্রিকায় অনেক কবিতা লিখেছি l আমার প্রকাশিত কাব্য গ্ৰন্থ দুটি :সে জানে সুস্মি পাতা /কত দূরে সুবর্ণ রেখা l
---আপনার কোনও আক্ষেপ আছে ?
--ভালো লেখা আজও লিখে উঠতে পারি নি :এটাই আক্ষেপ।
--আনন্দ পুরস্কার প্রাপ্ত সুবর্ণ রেণু সুবর্ণ রেখা আগে কোন পত্রিকায় প্রকাশিত ?
---টুকরো টুকরো ভাবে বেরিয়েছিল একুশ শতক, আরম্ভ ,অন্তঃসার পত্রিকায়।
----আপনি আনন্দ পুরস্কার এর দশ লক্ষ টাকা দারিদ্র মানুষদের দান করেছেন :এই সামাজিক দায়বদ্ধতার কোনও তুলনা হয় না !এই সম্পর্কে যদি কিছু বলেন !
---সুবর্ণরেণু সুবর্ণরেখা: এই নামেই একটা ট্রাস্ট করা হয়েছে যা থেকে বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা আদিবাসী ছাত্র ছাত্রীরা পাবে তাদের পড়াশুনার জন্য। আমার অবর্তমানে এই টাকা কেউ খরচ করতে পারবে না --আদিবাসীদের হাতেই যাবে !
🙏
🌹🌹
No comments:
Post a Comment